স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইউনিসেফের সহযোগিতায় শিশুকেন্দ্রে ঝুঁকি হ্রাস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আবুল বাশার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রমুখ। কর্মশালায় প্রেজেন্টেশনসহ মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার আমান উল্লাহ।
কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।























