ads

বুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু

খবর টি পড়েছেন : ১৪৭
নালিতাবাড়ীতে ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘তথ্যই শক্তি, জানবো জানাবো- দুর্নীতি রুখবো’ এ শ্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ২ দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে ওই মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ হাকাম হীরা, তথ্য মেলার উদযাপন কমিটির আহবায়ক মো. এনায়েত আলী, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মোফাক্কার মোরশেদ খান চৌধুরী, ইয়েস গ্রুপের দলনেতা মাসুদ রানা প্রমুখ।
মেলায় উপজেলার সরকারি ও বেসরকারি ২৮ টি প্রতিষ্ঠান স্টল দিয়েছে। মেলা চলবে ২৮ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক… পরবর্তী সংবাদ শেরপুরে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads