ads

বুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩২
নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ২০ পিস ইয়াবাসহ রহুল আমীন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রহুল আমিন নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের বাইগড়পাড়া গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কালাকুড়া গ্রাম থেকে রহুল আমিনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন ডিবির এসআই হাসিবুল ইসলাম, এএসআই মনোয়ার হোসেন ও রমিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহুল আমীন ডিবি পুলিশকে জানিয়েছে, সে ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নালিতাবাড়ী উপজেলায় তার গ্রামের বাড়িসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। ওই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু নিকেতন মাল্টি গ্রেড স্কুল উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে ইউপি উপ-নির্বাচনে মেম্বার প্রার্থী নিখোঁজের ঘটনায় মামলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads