ads

মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর হাতিবান্দা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খবর টি পড়েছেন : ১৭১
ঝিনাইগাতীর হাতিবান্দা ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২১ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সাক্ষরিত চিঠিতে ওই নির্দেশ দেয়া হয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত নুরুল আমিন দোলা ওই বরখাস্তের আদেশ হাতে পাননি। বরখাস্তের বিষয়ে তিনি দাবি করেন, কিছু স্বার্থান্বেষী লোকজন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। চিঠি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেব।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ওই চিঠিতে বলা হয়, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দোলার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পুরাতন উদ্যোক্তাকে অপসারণ করে নতুন উদ্যাক্তা নিয়োগ, ট্রেড লাইসেন্সের ফি আদায় ও মাতৃত্ব ভাতা বিতরণে অনিয়ম, পরিষদ ভবনে অফিস না করা এবং ভূমি হস্তান্তর করের ১% এর টাকা অনিয়মিতভাবে ব্যয় করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ উপধারা (১) অনুযায়ী ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম বলেন, ওই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ওয়েবসাইটে দেখেছি। তবে এ বিষয়ে এখনো কোন চিঠি হাতে পাইনি।
শেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম (উপ-সচিব) বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনটি দ্রুত কার্যকর করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইউপি উপ-নির্বাচনের প্রার্থী নিখোঁজ ॥ অপহরণ-গুমের অভিযোগ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads