কৃষি, খাদ্য ও প্রাকৃতিক ভা-ারসমৃদ্ধ শেরপুরকে শিক্ষায় এগিয়ে নিতে হবে ॥ নৌ-সচিব
স্টাফ রিপোর্টার ॥ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ আবদুুস সামাদ উন্নয়ন-অগ্রগতি ও উৎকর্ষের যুগেও সীমান্তবর্তী জেলা শেরপুর এখনও শিক্ষায় পশ্চাদপদ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, শেরপুর একটি কৃষি ও খাদ্যসমৃদ্ধ অঞ্চল। এ জেলার রয়েছে অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক ভা-ার। কাজেই শেরপুরকে এখন শিক্ষায় আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক সমাজের পাশাপাশি প্রশাসন, সচেতন মহল ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। তিনি ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত জেলা পর্যায়ের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে ওই কথা বলেন। ওইসময় তিনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান নি¤œগামী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণহীন অবস্থাসহ কোচিং বাণিজ্য নিয়ে কয়েকজনের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, কোচিং বন্ধে অচিরেই আইন হচ্ছে এবং সেটা বন্ধও হবে। তিনি বলেন, কেবল শিক্ষাই নয়, সকল ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও দায় ঘুচাতে হবে। নাকুগাও স্থলবন্দরে আমদানি-রফতানিতে স্থবিরতা প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনিক বাধা দূর ও চাঁদাবাজি বন্ধে মন্ত্রণালয় কাজ করছে। বিষয়টি নিয়ে ভারতের সাথেও আলোচনা চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বন্দর সচল হয়ে উঠবে। তবে এক্ষেত্রে ব্যবসায়ীদেরও ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপির সহায়তায় এবং বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ওই কর্মশালার সভাপতি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন শেরপুরের শিক্ষার হার (৩৮%) ও জেলাগত অবস্থান (৬১তম) নিয়ে দ্বিমত পোষণ করে বলেন, এ তথ্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ইতোমধ্যে বয়স্ক শিক্ষা প্রকল্পের আওতায় নালিতাবাড়ীতে শিক্ষার হার ৬৫ ও ঝিনাইগাতীতে ৬২ ভাগে উন্নীত করা হয়েছে। ওইসময় জেলা প্রশাসক এসডিজিতে শেরপুরের অর্জনের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
কর্মশালার উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাস বাদশা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ। সহকারী কমিশনার মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় কর্মশালায় অংশগ্রহণকারীরা দ্বিতীয় পর্বে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপভিত্তিক নির্ধারিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে পৃথক পৃথক মতামত পেশ করেন। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ মেধাবী শিক্ষার্থী মিলে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।



















