স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)’র ২০১৭ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে শহরের খরমপুর এলাকাস্থ একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি পুলিশ সুপার রফিকুল হাসান গণি। এ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সৈয়দ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ বিভূতিভূষণ মিত্র। অনুষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল সামিরাকে বছরের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে একাডেমির প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ওইসময় শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
























