ads

মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা

খবর টি পড়েছেন : ১৭৪
শেরপুরে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের চাকরি থেকে অবসর নেওয়া শেরপুরের ১২ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। ১৮ ডিসেম্বর সোমবার বিকেলে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি শেরপুরের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গণি।
এ উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, সংবর্ধিত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সদ্য সাবেক কমান্ডার আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং চাকরি থেকে অবসর নেওয়া মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত পরবর্তী সংবাদ পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন শেরপুরের ডলি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads