নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি)’র আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে চরঅষ্টধর ইউনিয়নেরকাজাইকাটা ব্লকের কৃষক ছিয়াবুল বাদসার বাড়ির আঙ্গীনায় অনুষ্ঠিত ওই মাঠ দিবসে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহীন আলম। এতে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। ওই মাঠ দিবসে দুই শতাধিক কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























