ads

মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

খবর টি পড়েছেন : ১৫২
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সভায় জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শেরপুর জেলায় ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ১শ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ১৫ হাজার ৭শ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ৪১ হাজার ৮শ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার স্থায়ী ১২৪৮ টি ও অস্থায়ী ১৬৭টি কেন্দ্রসহ মোট ১৪১৫ টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২৮৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।
সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ, জেলা ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন। আলোচনায় অংশ নেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ সেলিম মিঞা, ডাঃ মনিরুজ্জামান, মাহফুজা রুমা, ব্র্যাকের ব্যবস্থাপক (স্বাস্থ্য) লুৎফর রহমান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads