ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কার্যালয়ে ‘সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের’ আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওই প্রশিক্ষণ কর্মসূচীতে প্রশিক্ষক ছিলেন শেরপুর খামারবাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুস সাত্তার ও প্রশিক্ষণ কর্মকর্তা এফএম মোবারক আলী (পিপি)। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল আওয়াল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে চার প্রকারের লেবুজাতীয় ১২টি চারা, এশটি স্প্রে মেশিন ও কীটনাশক বিতরন করা হয়।

























