ads

রবিবার , ১০ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুশফিককে সরিয়ে টেস্ট অধিনায়ক সাকিব

খবর টি পড়েছেন : ১৫৫
মুশফিককে সরিয়ে টেস্ট অধিনায়ক সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুশফিকুর রহীমের টেস্টের অধিনায়কত্ব নিয়ে বারবারই প্রশ্ন ওঠে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অধিনায়কত্ব হারাবেন বলে বেশ কয়েকবার জোর গুঞ্জন ওঠে। এবার সেটিই বাস্তবে রূপ নিল। মুশফিককে সরিয়ে সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ডিসেম্বর রবিবার বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেন। মিটিং শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাকিবের টেস্ট অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
গত কয়েক মাস ধরে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। মুশফিক টেস্টে, মাশরাফি ওয়ানডে এবং সাকিব ছিলেন টি-টোয়েন্টি দলের দায়িত্বে। তবে এবার অধিনায়কের সংখ্যা কমে দুয়ে নেমে আসল। টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্বের বাহুবন্ধনীও পেলেন সাকিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গেইলের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল খুলনা পরবর্তী সংবাদ ভারতের ইতিহাসে ৯টি সর্বনিম্ন রানের লজ্জা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads