ads

বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মী সমাবেশ

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মী সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের নয়ানীবাজার খরমপুর মোড়ে জেলা জাতীয় পার্টি আয়োজিত ওই সমাবেশে জেলা জাপার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াছ উদ্দিন প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আতর আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলাইয়ের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান, জেলা জাপা’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি হারুন জিলানি সরকার, সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ ও যুগ্ম সম্পাদক গাজীরখামার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম হেলাল, কামারেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান ও মোঃ নয়াব আলী।
যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সিদ্দিকী ও কাজী শাহনেওয়াজ শাহিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা জাপা’র সভাপতি এডভোকেট আক্কাছ আলী, সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, নকলা উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদল, শ্রীবরদী উপজেলা জাপা’র সভাপতি এটিএম রায়হান রতন, সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, জেলা কৃষক পার্টির সভাপতি কৃষিবিদ ফজলুল হক ফটু, সাধারণ সম্পাদক উসমান গণি, জাপা নেতা ডা. বিরাজ আলী, সুলাইমান হোসেন বাদল, জাতীয় যুব সংহতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মোরাদ, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হায়দর আলী, জাপা নেতা মোহাম্মদ আলী, হানিফ উদ্দিন, জাতীয় উলামা পার্টির শেরপুর জেলা শাখার সভাপতি আলাল উদ্দিন বাদশা প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর মুক্ত দিবস আজ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads