স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার শেরী ব্রিজ সংলগ্ন মৃগি নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লংঘন করায় তাদের ওই দণ্ড দেন। ওইসময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দু’টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ধরনের আইন বহির্ভূত কার্যক্রমে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
























