ads

সোমবার , ৪ ডিসেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির ডেরায় অনুশীলন করবে আর্জেন্টিনা !

খবর টি পড়েছেন : ১২৯
মেসির ডেরায় অনুশীলন করবে আর্জেন্টিনা !
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : পাওলো দিবালা, সার্জিও আগুয়েরোদের হয়তো বার্সেলোনা ঘুরিয়ে দেখাবেন লিওনেল মেসি। কোচ হোর্হে সাম্পাওলি হয়তো দলকে বার্সেলোনা দলের সঙ্গে অনুশীলন-পদ্ধতিটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। গোলমেলে ঠেকছে? এসবই আসলে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ। ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আগে বার্সেলোনার অনুশীলন মাঠে ১০ দিন অনুশীলন করবে আর্জেন্টিনা।

আগামী বছরের মে মাসের ২৬ বা ২৭ তারিখে মেসিদের বিদায় জানাতে বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরাতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ খুব সম্ভবত কোনো জাতীয় দল। এরপরই পুরো দল আসবে স্পেনের বার্সেলোনায়। মেসির আরেক ঘর বার্সেলোনার অনুশীলন মাঠ সিওদাদ দেপোর্তিভো দেল বার্সেলোনাতে অনুশীলন করবে পুরো দল। এ সময় সেখানে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।

Shamol Bangla Ads

ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম শেষ হবে আগামী বছর মে তে। অবশ্য মার্চেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে দিবালাদের। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বেলজিয়াম, মরক্কো, সৌদি আরবের নাম শোনা যাচ্ছে, তবে কেউই নিশ্চিত করেনি। আলবিসেলেস্তেদের ইউরোপ ভ্রমণ শুরু হবে বার্সেলোনায়; যেখানে বিশ্বকাপ খেলছে না, এমন কোনো দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে রাশিয়া পৌঁছাবে আর্জেন্টিনা দল। ব্রনিৎসি অনুশীলন মাঠে অনুশীলন করবেন মেসি-মাচেরানোরা। এক সপ্তাহের অনুশীলন শেষে ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সাম্পাওলির শিষ্যরা। সূত্র: মার্কা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেইমার-কাভানিদের জয়রথ থামাল তলানির দল স্ট্রাসবুর্গ পরবর্তী সংবাদ নেইমার রিয়ালে যাবে না, বিশ্বাস সুয়ারেজের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads