ads

বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ॥ শিক্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩৮
ঝিনাইগাতীতে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ॥ শিক্ষক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আমিনুল ইসলাম (৩৫) নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের খলিল মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদির ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে।
জানা যায়, ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া মসজিদে সহকারী শিক্ষক ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে সহকারী শিক্ষক হিসেবে শিশুদের পাঠদান করেন আমিনুল ইসলাম। ওই মসজিদে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে পড়ার জন্য যায় শিশু কন্যাটি। কিন্তু শিক্ষক আমিনুল ওই শিশুকন্যাকে কাজের কথা বলে মসজিদের পাশের এক কাঠবাগানে ডেকে নিয়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে। শিশুকন্যাটি কোনরকমে দৌড়ে পালিয়ে বাড়ি গিয়ে বিষয়টি তার বাবাকে জানায়।
পরে এলাকার লোকজন একত্রিত হয়ে শিক্ষক আমিনুলকে আটক করে থানায় অবহিত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশে এসআই খোকন চন্দ্র সরকার, কামাল হোসেন ও সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে শিক্ষক আমিনুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কন্যাশিশুটির বাবার দায়ের করা যৌন নিপীড়নের মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্ষিতা শিশুর কোলে শিশু ॥ দায়িত্ব নেবে কে? পরবর্তী সংবাদ নকলায় স্বাস্থ্য বিভাগের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads