ads

বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সারোয়ার আলম

খবর টি পড়েছেন : ১৭৯
নকলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সারোয়ার আলম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার। সম্প্রতি উপজেলা পরিষদের (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০ এর বিধি ১৫ অনুযায়ী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে তাকে ওই দায়িত্ব প্রদান করে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি পরিষদের সভা আহবানের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় উরফা ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলাউদ্দিন তালুকদারের ছেলে এবং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক সারোয়ার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও জড়িত।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী নকলা পৌর শহরের খাদ্যগুদাম এলাকার বাসায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের জনসচেতনতায় আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads