ads

মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২০৪
শ্রীবরদীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আল মামুন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৮ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিল্টন মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার লুৎফা বেগম নামে এক নারী আল মামুনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৫ সালের ৭ জানুয়ারি জামালপুর জেলা দায়রা জজ আদালতে এক বছর ৮ মাসের সাজা হয় তার। ওই রায়ের পর থেকে আল মামুন পলাতক ছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিল্টন মন্ডল এর নেতৃত্বে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাহমুদুল হত্যা মামলায় ৫ ব্যক্তির যাবজ্জীবন পরবর্তী সংবাদ নকলা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেলেন সারোয়ার আলম

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads