ads

রবিবার , ১৯ নভেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৬ তম বিসিএসে ক্যাডার হলেন শেরপুরের ১৯ জন

খবর টি পড়েছেন : ১,১৪৭
৩৬ তম বিসিএসে ক্যাডার হলেন শেরপুরের ১৯ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ ৩৬ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এবার শেরপুরের ১৯ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) স্ব-স্ব ক্যাডারে তাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। শ্যামলবাংলা২৪ডটকম’র তথ্যানুসন্ধানে পাওয়া গেছে ওই তথ্য।
সুপারিশকৃতদের মধ্যে রয়েছেন শেরপুর সদর উপজেলার ১২ জন। তারা হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা রহমান (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া আমিন (প্রশাসন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুর রহমান (পুলিশ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমাইরা চৌধুরী পুনম (পররাষ্ট্র), ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ আসমাউল ইসলাম (স্বাস্থ্য), ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী অহিদ ইকবাল খোকন (স্বাস্থ্য), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহানা ফেঞ্চি (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামস উদ্দিন খোকন (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেলোয়ার হোসেন (শিক্ষা), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উমর শরীফ আরমান (শিক্ষা) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওশন আলম মিঠু (শিক্ষা)।
নকলা উপজেলার রয়েছেন ৩ জন। তারা হচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম বাপ্পি (কৃষি), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া সুলতানা শুভ্রা (শিক্ষা) ও আনন্দমোহন কলেজের শিক্ষার্থী আতিকুর রহমান (শিক্ষা)।
ঝিনাইগাতী উপজেলার রয়েছেন ২ জন। তারা হচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান মিজান (কৃষি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হান্নান মিয়া (শিক্ষা)।
এছাড়া নালিতাবাড়ী উপজেলা থেকে রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদ রতন (কৃষি) ও শ্রীবরদী উপজেলা থেকে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনোয়ারুল ইসলাম (শিক্ষা)।
উল্লেখ্য, ৩৫ তম বিসিএস ক্যাডারে অর্ন্তভূক্ত হয়েছিলেন শেরপুরের ১৬ জন।
এদিকে ৩৬তম বিসিএস ক্যাডারে শেরপুরের ১৯ জনের অর্ন্তভূক্তিতে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড. গোলাম রব্বানী দোলন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পিইসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করায় যুবকের কারাদণ্ড পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads