শেরপুরে নবান্ন উৎসবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ২৭০
শেরপুরে নবান্ন উৎসবে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আইলো অঘ্রাণ খুশিতে নাচে প্রাণ, চাষি কাচিতে দিল শান/কাচি হাতে কচ কচা কচ কাটে চাষি পাকা ধান…।- এ বিলুপ্তপ্রায় গ্রাম-বাংলার সঙ্গীতকে স্মরণ করিয়ে দিয়ে বাঙালির দ্বারে আবার এসেছে ঐতিহ্যের নবান্ন উৎসব। সারাদেশের ন্যায় কৃষিসমৃদ্ধ অঞ্চল শেরপুরেও নানা কর্মসূচীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি ঐতিহ্যের নবান্ন উৎসব ১৪২৪।
এ উপলক্ষে ১৫ নভেম্বর বুধবা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়। এছাড়া ফসলের মাঠে ধান কাটা থেকে শুরু করে কৃষক-কৃষাণীর উঠানে ধান মাড়াই আর ঘরে পিঠা-পায়েসের সুগন্ধে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এনামুল হক ও জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিমা। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নবান্ন সঙ্গীত পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে মেধাবী শিক্ষার্থী রমজানের… পরবর্তী সংবাদ ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads