শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫৯
শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ রিপন মিয়া ওরফে লিখন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জামালপুর সদর উপজেলার কাজীয়ারচর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া চরপাড়া এলাকায় সদর থানার এসআই শাহীন সরকার, এসআই বকুল সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে লিখনকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। লিখন একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে শেরপুরের সীমান্ত এলাকা থেকে ওই ইয়াবাগুলো ক্রয় করে জামালপুর ও শেরপুর এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ পরবর্তী সংবাদ শেরপুরে এবার জেলা পরিষদ চেয়ারম্যানের বিষোদগারের প্রতিবাদে পাল্টা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads