শেরপুরে হত্যা মামলায় ৩ ব্যক্তির যাবজ্জীবন

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে হত্যা মামলায় ৩ ব্যক্তির যাবজ্জীবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর নাজিরুল ইসলাম লাজু হত্যা মামলায় ৩ ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন ওই রায় ঘোষণা করেন। দন্ডিতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার বাহিনখিলা গ্রামের মোস্তফা, ইজারাপাড়া গ্রামের জহুর আলী ও আব্বেস। তবে দন্ডিতরা সবাই পলাতক রয়েছে। একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলায় হাজির থাকা অপর ৩ আসামী নিতু চন্দ্র বর্মন, মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম টুক্কুকে বেকসুর খালাস দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০১১ সালের ১১ মে শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামের যুবক নাজিরুল ইসলাম লাজু প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে বের হলেও সেদিন রাতে আর বাড়ি ফিরেনি। পরদিন দুপুরে স্থানীয় একটি ব্রিজের পাশের ডোবায় গায়ে রক্তাক্ত জখম অবস্থায় লাজুর লাশ পাওয়া যায়। ওই ঘটনায় লাজুর দাদা আব্দুল মজিদ বাদী হয়ে মোস্তফা, জহুর আলী ও আব্বেসসহ ৬ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম ২০১৩ সালের ৯ এপ্রিল ওই ৬ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হামলার শিকার জেলা পরিষদ সদস্য ॥ বিচার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads