শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির সভাপতিসহ ৫৩ জন খালাস

খবর টি পড়েছেন : ২৭৯
শেরপুরে দ্রুত বিচার আইনের মামলায় জেলা বিএনপির সভাপতিসহ ৫৩ জন খালাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের দায়েরকৃত দ্রুত বিচার আইনের একটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলসহ ৫৩ নেতা-কর্মী খালাস পেয়েছেন। ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতের বিচারকের দায়িত্বে থাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ওই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করলে মিছিলে পুলিশ বাধা প্রদান করে এবং লাঠিচার্জ করে মিছিলটি পন্ড করে দেয়। ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ, সদর উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বাদশাসহ ৫৪ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ওই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালে ওই মামলার অন্যতম আসামী ও বিএনপির সিনিয়র ২ নেতা সাবেক পৌরপতি আব্দুর রাজ্জাক আশীষ ও ফজলুল হক বাদশা মারা যান
খালাসের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, মিথ্যা মামলা দিয়ে পুলিশ আমাদের যে হয়রানি করেছে- এ মামলার রায়ে এটাই প্রমাণিত হয়েছে। কারণ শেরপুরে আমরা কখনই অশান্তি সৃষ্টি হোক- এরকম কোন কর্মসূচী পালন করিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads