ads

সোমবার , ১৬ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্ত:কলেজ আদিবাসী বিতর্ক প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ২৩৮
শেরপুরে আন্ত:কলেজ আদিবাসী বিতর্ক প্রতিযোগিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘নিজস্ব সংস্কৃতির বুননে রচি সাম্যের ইতিহাস’ শ্লোগানে শেরপুরে আন্ত:কলেজ আদিবাসী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার শহরের ডা. সেকান্দর আলী কলেজ মিলনায়তনে সংসদীয় ধারার ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ। বাংলাদেশ ডিবেটিটিং ফেডারেশন-বিডিএফ এবং শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেটিং ফেডারেশন-এসডিডিএফ এতে কারিগরি সহায়তা প্রদান করে। ওই বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি উত্থাপিত হয়। একইসাথে পাহাড়ের মতো সমতলের আদিবাসীদের জন্যও পৃথক ভুমি কমিশন গঠনের প্রস্তাব করা হয়। ওই বিতর্ক প্রতিযোগিতায় স্থানীয় আদিবাসী শিক্ষার্থীদের একটি দলসহ ৩টি কলেজের ৬টি বিতর্ক দল অংশগ্রহণ করে। বিকেলে ফাইনালে ‘নিজেদের মধ্যেকার সমঝোতাহীনতাই আদিবাসীদের অধিকার রক্ষার অন্তরায়’ শীর্ষক প্রস্তাবের পক্ষে সরকারি দল হিসেবে শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন ও বিরোধীদলে থাকা আদিবাসী বিতর্ক দল রানারআপ হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন শেরপুর সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের দলনেতা (প্রধানমন্ত্রী) মো. রেজওয়ানুল ইসলাম। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন, রানারআপ ও সেরা বিতার্কিকের হাতে পুরস্কারের ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকল বিতার্কিককে উপহারের বই তুলে দেন।
ওই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ সেকান্দর আলী কলেজের কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম রিয়াজুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব তারিক মিঠুল, অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। বিডিএফ কেন্দ্রীয় কমিটির বিতর্ক বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ওই বিতর্ক প্রতিযোগিতায় স্পীকার এবং এসডিডিএফ সম্পাদক এস এম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, বরকত উল্লাহ এবং বিতার্কিক এমদাদুল হক রিপন ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ধর্ষিতা শিশুর মেডিকেল রিপোর্ট নিয়ে অনিয়মের প্রতিবাদে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads