ads

রবিবার , ১৫ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৭
শ্রীবরদীতে গৃহবধূর লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে স্বামীর বাড়ি থেকে আছিয়া (২৫) নামে এক গৃৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৫ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার বালুঘাট নবীনগর এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ২ কন্যা সন্তানের জননী নিহত আছিয়া উপজেলার দাসপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে। নির্যাতনের পর মুখে বিষ ঢেলে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই জব্বার আলী। তবে পুলিশ বলছে, ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
জানা যায়, শ্রীবরদী উপজেলার দাসপাড়া এলাকার ইদ্রিস আলীর মেয়ে আছিয়া খাতুনের সাথে প্রায় ১৩/১৪ বছর আগে পার্শ্ববর্তী বালুঘাট নবীনগর এলাকার দেলোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে ২ কন্যা সন্তান রয়েছে। রবিবার দুপুরে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় মুখে বিষের দুর্গন্ধ পাওয়া যায়।
নিহতের ছোট ভাই জব্বার আলী জানান, বিয়ের পর থেকে আছিয়া ও তার স্বামীর মাঝে যৌতুক লেনদেন নিয়ে দাম্পত্য কলহ চলছিলো। শনিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এতে আছিয়া জ্ঞান হারালে স্বামী দেলোয়ার তার মুখে বিষ ঢেলে দিয়ে তাদের বাড়িতে খবর দেয়। তাকে ঘটনাস্থল উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তর করলে ময়মনসিংহ হাসপাতাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আছিয়া মারা যায়। পরে তার স্বামীর বাড়িতে লাশ নিয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, বোন আছিয়াকে হত্যার পর স্বামী ও তার বাড়ির লোকজন মুখে বিষ ঢেলে দিয়েছে। আমরা এর বিচার চাই।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, নিহতের পরিবারের নিকট থেকে সংবাদ পেয়ে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষপানে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন পরবর্তী সংবাদ নকলায় কৃষক সমাবেশ ও আলোচনা সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads