ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ সভাপতি কাদির, সম্পাদক রহমান

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ সভাপতি কাদির, সম্পাদক রহমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা হোটেল রেস্তোরা ও সুইট মিট শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর শুক্রবার শহরের নিউমার্কেটে উৎসবমুখর পরিবেশে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল কাদির কালু দ্বিতীয় দফায় সভাপতি ও আব্দুর রহমান তৃতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক তপন সারোয়ার ওই ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, জেলা হোটেল রেস্তোরা ও সুইট মিট শ্রমিক ইউনিয়নের এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৯শ ৩০ জন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই নির্বাচনে ৮শ ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে আব্দুল কাদির কালু গরুগাড়ি প্রতীকে ৪শ ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান মতি পেয়েছেন ৩শ ৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীকে ৩শ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল করিম পেয়েছেন ১শ ৮১ ভোট।
উল্লেখ্য, ওই সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের মধ্যে কার্যকরী সভাপতি ও যুগ্ম সম্পাদক পদে দুজন পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অপর ১১ পদে শুক্রবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিকেবি অফিসার কল্যাণ সমিতির সাধারণ সভা ও… পরবর্তী সংবাদ শেরপুরে দু’দিনব্যাপী মানবাধিকার ও অ্যাডভোকেসী প্রশিক্ষণ সমাপ্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads