স্টাফ রিপোর্টার ॥ অধিকার, নাগরিকের চাহিদা ও মানবাধিকার ধারনাসহ বিভিন্ন বিষয় নিয়ে শেরপুরে দু’দিনব্যাপী অনুষ্ঠিত মানবাধিকার ও অ্যাডভোকেসী প্রশিক্ষণের ১৪ অক্টোবর শনিবার সমাপ্ত হয়েছে। বেসরকারি সংস্থা আইইডি (ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট) এর উদ্যোগে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও স্কিল প্রশিক্ষনের লক্ষ্যে শহরের হোটেল অবকাশের সেমিনার কক্ষে শুুক্রবার সকাল থেকে ওই প্রশিক্ষণ শুরু হয়।
ওই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বেসরকারি সংস্থা এলআরডি এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মির্জা মোঃ আজিম হায়দার। এতে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও স্কিল নিয়ে আলোচনা করেন আইইডি এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর তারিক হোসেন। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন কলেজ পড়–য়া আদিবাসী শিক্ষার্থীসহ ২০ জন ছাত্রছাত্রী। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আই ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ও জনউদ্যোগের জেলা কো-অর্ডিনেটর হাকিম বাবুল।
























