ads

শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জয়ের জন্যই খেলবে বাংলাদেশ : সাকিব

খবর টি পড়েছেন : ৩০৮
জয়ের জন্যই খেলবে বাংলাদেশ : সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় এখনও নামের প্রতি সুবিচার করতে পারেনি বাংলাদেশ দল। দুই টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজ শুরু আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে তারা। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। আর মাঠে জয়ের জন্যই নামবে বাংলাদেশ, এমনটাই বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার কিম্বার্লিতে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আর এ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কেবলই জয় উল্লেখ করে সাকিব বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলবো। আমাদের চেষ্টা থাকবে মৌলিক কাজগুলো ভালভাবে করার। ভাল ব্যাটিং করা, শুরুটা ভাল করা। বোলিংটা ভাল করা। এই কাজগুলো যদি ভালভাবে করতে পারলেই আমাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে।
ওয়ানডেতে মাঠে নামার আগে সাকিবের চিন্তা কন্ডিশন নিয়ে। তার ভাষ্যমতে, ‘এ কন্ডিশনে আমাদের কাজটা অবশ্যই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। বাকি দলগুলোর জন্যও এটা একই রকম। দক্ষিণ আফ্রিকাও ২০১৫ সালে আমাদের দেশে গিয়ে ওয়ানডে সিরিজ হেরেছে। ম্যাচের ফলাফলে কন্ডিশন খুব বড় একটা ভূমিকা রাখে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল যেসব দল… পরবর্তী সংবাদ মুস্তাফিজকে ছাড়া প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads