ads

বুধবার , ১১ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল যেসব দল…

খবর টি পড়েছেন : ১২৬
রাশিয়া বিশ্বকাপের টিকিট পেল যেসব দল…
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রাশিয়ার ১২টি ভেন্যুতে আগামী ২০১৮ সালের ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত মাসব্যাপী বিশ্বকাপ আসরের মহাযজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে ফিফার নিয়মানুযায়ী ৩২টি দল অংশগ্রহণ করবে।
ইতোমধ্যে ২৩টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

যদিও কারা কারা রাশিয়া বিশ্বকাপে যাচ্ছেন এই শঙ্কা ছিল ১১ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত। কেননা বড় বড় দলের তখনও টিকিট নিশ্চিত হয়নি। তবে বুধবার সকালের পর প্রায় অধিকাংশ দলের টিকিট নিশ্চিত হয়েছে। রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা, পর্তুগালসহ বড় দলগুলো। অবশ্য বাদ পড়েছে নেদারল্যান্ডস-চিলির মতো দল।

Shamol Bangla Ads

রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়া ২৩ দলের তালিকা:

এশিয়া থেকে ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে।

অন্যদিকে ইউরোপ (উয়েফা) থেকে বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন পেয়েছে রাশিয়ার টিকিট।

আফ্রিকা (সিএএফ) থেকে মিশর ও নাইজেরিয়া এবং কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান) থেকে কোস্টারিকা, মেক্সিকো ও পানামা পেয়েছে রাশিয়ার টিকিট।

আর দক্ষিণ আমেরিকা (কনমেবল) থেকে ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই বন্ধু মিলেই যাচ্ছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে পরবর্তী সংবাদ জয়ের জন্যই খেলবে বাংলাদেশ : সাকিব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads