স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শিশু অধিকার সপ্তাহ-২০১৭’র উদ্বোধন উপলক্ষে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১১ অক্টোবর বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান। শিশুদের মধ্যে বক্তব্য রাখে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী আবরার ছামিন নুহাশ ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিথী আক্তার।

দেবাশীষ দাস মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুদের অংশগ্রহণে নাচ, গান ও কবিতা আবৃত্তি হয়।























