ads

সোমবার , ২ অক্টোবর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ করাতকলের চাকা জব্দ

খবর টি পড়েছেন : ২৮২
শ্রীবরদীতে অবৈধ করাতকলের চাকা জব্দ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলায় ২টি অবৈধ করাতকলের চাকা জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। রবিবার অভিযান চালিয়ে উপজেলার রানীশিমুল বাজারের পাশে ও কাকিলাকুড়া ইউনিয়নের পিরিচপুর এলাকায় এ দুটি অবৈধ করাতকল জব্দ করে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বন আইন উপেক্ষিত উপজেলার কাকিলাকুড়া ও রানীশিমুল ইউনিয়নে এক শ্রেণীর অসাধু করাতকল মালিক অবৈধভাবে করাতকল স্থাপন করে গাছ চিরাই করে আসছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভাসহ নানাভাবে অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন অভিযান চালিয়ে রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল বাজারের পাশে নুর মোহাম্মদ আলীর একটি ও কাকিলাকুড়া ইউনিয়নের পিরিচপুর এলাকায় ধন বাদশার একটি করাতকলের চাকা জব্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অবৈধ করাত কলের কারণে বাড়ছে সরকারি গাছ চুরির মাত্রা। এছাড়াও বনবিভাগের আইন উপেক্ষিত করাত মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ। এমনটাই মনে করেন স্থানীয় সচেতন মানুষরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এতিম শিশুদের মিষ্টিমুখ করিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ ॥ সড়ক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads