মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ওয়াটার, স্যানিটেশন এ্যান্ড হাইজিন কর্মসূচির পৌরসভা এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নকলা পৌরসভা আয়োজিত এবং ব্র্যাকের ওয়াস কর্মসূচির সহযোগিতায় ওই কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার ও ব্র্যাকের জেলা প্রতিনিধি আতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ওয়াস কর্মসূচির ম্যানেজার এরশাদ আলম।
ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান কহিনুর, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, হিসাব রক্ষন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে মাহবুবা মরিয়ম, স্থানীয় সাংবাদিক মোশারফ হোসেন ও শফিউল আলম লাভলুসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























