ads

সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাবলয়

খবর টি পড়েছেন : ১৫২
ঝিনাইগাতীতে পূজামণ্ডপে কঠোর নিরাপত্তাবলয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা জোরদারের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনের শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ওই দুর্গোৎসব।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, এবার উপজেলার সদরসহ প্রতাবনগর, গাঁন্ধিগাও, নাচনমহুরী, চাপাজোড়া, ধানশাইল, জগৎপুর, কালিবাড়ি, দাসপাড়া, তিনানী গ্রামের মোট ১৪টি পূজাম-পে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ওইসব পূজাম-পে পূজা নির্বিঘ্ন  করতে থাকবে ৪ স্তরের নিরাপত্তাবলয়। র‌্যাব, পুলিশ, গ্রাম পুলিশ, আনসারের লোকজন ছাড়াও প্রতিটি ম-পে থাকবে নিজস্ব সেচ্ছাসেবক। পূজা চলাকালীন র‌্যাব ও পুলিশ প্রতিটি পূজামণ্ডপে টহল দেবে। তাছাড়া থাকবে সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনদের নজরদারি। যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখবে প্রশাসন।
সোমববার পূজাম-পে ঘুরে দেখা যায়, ওইসব মণ্ডপে এখন চলছে জোর প্রস্তুতি। প্রতিমাশিল্পীরা এখন ব্যস্ত প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড় দিতে। পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ঘরবাড়ি পরিষ্কার করার পাশাপাশি নতুন জামাকাপড় কিনতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলা সদরের গৃহিণী তমা রাণী বলেন, পূজাকে সামনে রেখে বাড়িঘর পরিস্কারের কাজ শেষ করেছি। এখনও ছেলে-মেয়েদের কিছু জামাকাপড় ক্রয় করা বাকি রয়েছে। সবমিলিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন সনাতন ধর্মাবলীদের প্রতিটি পরিবার।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াস বলেন, ধর্ম যার যার উৎসব সবার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার জন্য জরুরী। এ জন্য আযান ও নামাজের সময় প্রত্যেক পূজা মন্ডপে মাইক বা লাউড স্পীকারের ব্যবহার অবশ্যই বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। মণ্ডপগুলোকে পুলিশ, গ্রাম পুলিশ, আনসারের সমন্বয়ে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম বলেন, এ উপজেলায় মোট ১৪টি পূজামণ্ডপ রয়েছে। ওইসব পূজামণ্ডপে পূজা নির্বিঘ্ন করতে পূজায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে উচ্ছেদ আতঙ্কে অসহায় আদিবাসী পরিবার পরবর্তী সংবাদ শেরপুরে মাস্টার্সপড়ুয়া সেই শিক্ষার্থীর ফের অনশন ॥ এবার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads