ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নবকলি প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

খবর টি পড়েছেন : ১৩২
শ্রীবরদীতে নবকলি প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ দরিদ্র ও অতিদরিদ্রদ মা ও শিশুর স্বাস্থ্য ও অর্থনৈতিক বিষয়সহ নানা বিষয় নিয়ে নবকলি প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন শেষে শেরপুরের শ্রীবরদীতে ওই প্রকল্পের সমাপনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উদ্যোগে এডিপি ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবকলি প্রজেক্টের ম্যনেজার ডাঃ মোর্শা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবকলি প্রজেক্টের দাতা সংস্থার প্রতিনিধি নকুল বড়ুয়া।
নবকলি প্রজেক্টের প্রজেক্ট ডিজাইনার প্রমোদ দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মোস্তাছিনুর রহমান, এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার লুচি মারাক, প্রকল্পের স্বাস্থ্য সেবিকা কমলা আকতার, আফরোজা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, নবকলি প্রজেক্ট বাস্তবায়নের মধ্যে দিয়ে উপজেলা ৪ টি ইউনিয়নের অতিদরিদ্র মা ও শিশুর স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষে এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এতে পরবর্তীতেও স্বাস্থ্য সেবা ও অর্থনৈতিক উন্নয়নে এ প্রকল্প ব্যাপক সহায়ক হিসেবে কাজে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট প্রতিনিধি ও বক্তারা। পরে প্রকল্প বাস্তবায়নকারী সুপারভাইজারদের মাঝে ওজন মাপার মেশিন বিতরন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ৮ পরবর্তী সংবাদ শেরপুরে রোজবাড একাডেমিতে শিশু অধিকার আইন বিষয়ে ক্লাশ…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads