ads

শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে পানিতে ডুবে স্বামী পরিত্যক্তার মৃত্যু

খবর টি পড়েছেন : ১৭৮
নালিতাবাড়ীতে পানিতে ডুবে স্বামী পরিত্যক্তার মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গেরাপঁচা গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুরুন্নাহার নামে এক স্বামী পরিত্যক্তার মৃত্যু হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার ভোরে পুকুরে অজু করতে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চান্দেরনন্নী গ্রামের মৃত খলিলুর রহমানের মেয়ে নুরুন্নাহার (২৫) কয়েক দিন আগে পশ্চিম গেরাপঁচা গ্রামে বোন জামাই ছামাদুলের বাড়িতে বেড়াতে যায়। ভোরে পুকুরে অজু করতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। নুরুন্নাহার মৃগীরোগে আক্রান্ত ছিলো বলে পরিবারের লোকজনের দাবি। যার জন্য সে স্বামী পরিত্যক্তা ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে লাশ দাফন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় আসামীদের বিচার দাবিতে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ৮

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads