স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ সেপ্টেম্বর বুধবার ভোরে শহরের খোয়ারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা শাহাপাড়া এলাকার দুলাল কর্মকারের ছেলে অপু কর্মকার (২০) ও মধু রায়ের ছেলে সঞ্জয় রায় (২১)। তাদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ১ বোতল মদসহ গ্রেফতারকৃত প্রকাশ কর্মকারের দেয়া তথ্যের ভিত্তিতে সদর থানার এসআই কামরুল ইসলাম ও এসআই শাহীন সরকারের নেতৃত্ত্বে অভিযান পরিচালনা করে ওই ২ যুবককে গ্রেফতার করা হয়।
























