স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার সাংবাদিকদের অংশগ্রহণে ‘সাংবাদিকতার নীতিমালা, আচরণবিধি ও সংবাদপত্র সংশ্লিষ্ট আইনসমূহ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেরপুরে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ও শেরপুর প্রেসক্লাবের সহায়তায় আয়োজিত ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ওইসময় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) শ্যামল চন্দ্র কর্মকার ও জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত উপস্থিত ছিলেন।
কর্মশালায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৬০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।



















