স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার্তদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তরফ থেকে আরও ত্রাণ বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট মঙ্গলবার সদর উপজেলার চরপক্ষীমারী, চরমুচারিয়া ও কামারেরচর এলাকার বন্যার্ত প্রায় ৩ হাজার মানুষের মাঝে চাল, ডাল, লবন, মোমবাতিসহ অন্যান ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ওই ত্রাণ বিতরণকালে দলের কেন্দ্রীয় টিমের মধ্যে ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-ধর্ম সম্পাদক এটিএম আব্দুল বারী ডেনী, কেন্দ্রীয় সদস্য হায়দার আলী লেলিন, ওমর ফারুক সাফিন, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, বিএনপি নেতা এডভোকেট আব্দুল মজিদ বাদল, আব্দুল আওয়াল চৌধুরী, ফরহাদ আলী, এমদাদুল হক মাস্টার, যুবনেতা সফিকুল ইসলাম মাসুদ, ঢাকা উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।























