স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু সভাপতি এবং শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ৩ বছর মেয়াদী ১৭ সদস্যের নতুন কমিটির অন্যান্য কর্মকর্তাদের নামের তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে। সম্মেলনে সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।























