মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ॥ শেরপুরে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৮৭
মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল ॥ শেরপুরে হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, এ দেশ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতেই স্ব-পরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। কিন্তু ঘাতক চক্রের সেই চক্রান্ত সফল হয়নি। জাতি আজ বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। এ চেতনাকে ধারণ করেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। তিনি ১৯ আগস্ট শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার গাজীরখামার হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
হুইপ আতিক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার পাশাপাশি উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে আবারও বঙ্গবন্ধুর নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনি।
গাজীরখামার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলামসহ বেশ কয়েকজন স্থানীয় নেতা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহদী মাহমুদ মেহেদী। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারও নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হবে :… পরবর্তী সংবাদ শেরপুর সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নতুন কমিটি ॥…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads