স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোর নিহত হয়েছে। ১৬ আগস্ট বুধবার বিকেলে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের কামারেরচর বাজার সংলগ্ন শুক্রামাদি বিলে বন্যার পানির পাকে পড়ে শিশুটি মারা যায়। হানিফ উদ্দিন (১৫) জামালপুর সদরের সাহাবাজপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সে সাহাব্দির চর মধ্যপাড়া মাদ্রাসায় থেকে কোরানে হেফজ পড়তো।
কামারেরচর ইউনিয়নের ইউপি সচিব মো. হযরত আলী বলেন, দুইজন সহপাঠির সাথে হাফেজ হানিফ উদ্দিন বিকেল ৪টার দিকে বন্যার পানিতে গোসল করতে গেলে পানির প্রচন্ড পাকে সে ডুবে যায়। ঘটনার দুই ঘন্টা পর তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করে।























