ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ সন্ত্রাস, মাদক, জুয়া, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শেরপুরে ঝিনাইগাতী থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার থানা ভবনের কনফারেন্স রুমে পুলিশের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রফিকুল হাসান গণি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ^াসের সভাপতিত্বে ও পরির্দশক (তদন্ত) মো. আব্দুল কাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসিল্যা- মোঃ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জানান লেবু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, ইমাম, সাংবাদিক, আদিবাসী নেতৃবন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণকারীরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিজ নিজ এলাকার বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেন এবং প্রতিকার দাবি করেন। পুলিশ কর্মকর্তারা ওইসব বক্তব্য শুনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন।























