চিকিৎসা শেষে দেশে ফিরেছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার

খবর টি পড়েছেন : ১৮২
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলাটোয়েন্টিফোরডটকম’র প্রকাশক-সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরেছেন। ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন। বুধবার ভোরে শেরপুর এসে পৌঁছবেন তিনি। তিনি দিল্লির আন্তর্জাতিক মানের ডাঃ ডিএল কাপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিসিন বিভাগের পরিচালক ও প্রধানের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসার ফাঁকে ফাঁকে তিনি ঐতিহাসিক দিল্লি গেইট, লাল কেল্লা, কুতুব মিনার, দিল্লি জামে মসজিদ, নিজাম উদ্দিন আউলিয়ার মাজার, আগ্রার তাজমহল ও কলকাতার সায়েন্স সিটিসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। ওইসব পরিদর্শনসহ চিকিৎসা গ্রহণকালে তার সাথে ছিলেন বড় ভাই ফারুক আহমেদ, বড়বোন আলহাজ্ব রশিদা খাতুন, ছোটবোন নার্গিস আক্তার ও ভাগনে হাসানুজ্জামান সাথে ছিলেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম আধার ২ আগস্ট বুধবার রাজধানী ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনযোগে কলকাতায় যান। সেখান দুইদিন যাত্রাবিরতি শেষে বিমানে দিল্লি পৌঁছান। তিনি বেশ কিছুদিন যাবত অ্যালার্জিজনিত অ্যাজমা ও গ্যাস্ট্রিকে ভুগছেন।
তিনি দীর্ঘ ১৫ দিন দেশের বাইরে থাকায় তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ ছিল। সেজন্য অনেকের সাথেই যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি বলে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্নজন তার রোগমুক্তি কামনা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রতারকের রসমালাই খেয়ে বিষক্রিয়ায় শিশুর মৃত্যু, অসুস্থ… পরবর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads