শ্যামলবাংলা ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না। ১৩ আগস্ট রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। এর একটি হচ্ছে নতুন বিচারক নিয়োগ ও তৈরি। বিচারক তৈরির প্রক্রিয়াও কিন্তু সময়সাপেক্ষ। তিনি জানান, দেশের সকল আদালত ডিজিটালাইজ করার কাজ চলছে।

























