ads

রবিবার , ১৩ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমিসহ বাড়ি পাচ্ছেন শেরপুরের সোহাগপুরের বিধবারা

খবর টি পড়েছেন : ২৩৫
জমিসহ বাড়ি পাচ্ছেন শেরপুরের সোহাগপুরের বিধবারা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ সরকারি জমিসহ বাড়ি পাচ্ছে শেরপুরের সোহাগপুরের ‘বিধবা পল্লী’র ৩০ শহীদ পরিবার। ইতোমধ্যে ১০টি বাড়ি নির্মাণের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। বাকি ২০টি বাড়ির কাজও শিগগিরই শুরু হবে। খবর বাসসের।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ৩০ জন শহীদ পরিবারের সদস্য ও বিধবাকে ওই বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। শিগগিরই ওইসব বাড়ি নির্মাণ কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সোহাগপুর গ্রামে যারা পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছেন এবং যে সব নারী বিধবা হয়েছেন তাদের পুনর্বাসন ও যথাযথ মর্যাদা দেয়া হবে। ১৯৭১ সালে যুদ্ধ পরর্বতী সময় ওই ঘটনা জেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নগদ অর্থ সাহায্য করেছিলেন। সোহাগপুরের বিধবা পল্লীর সবাইকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন।
মন্ত্রী আরও বলেন, সেদিনের সেই বিভিষিকাময় হত্যাকান্ডের পর স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে বেচেঁ আছে ওই গ্রামের বহু মানুষ। তিনি বলেন, সোহাগপুরের বিধবা পল্লীর সদস্যদের মধ্যে যারা বীরাঙ্গনার সনদ পাননি, তারা আবেদন করলে সরকার তা বিবেচনা করবে।
ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় সারাদেশে ২ হাজার ৯৭১টি বাড়ি নির্মাণ কাজ চলছে। এরমধ্যে ৭১টি বাড়ি হবে বীরাঙ্গনাদের জন্য। তারই অংশ হিসেবে শেরপুরের সোহাগপুরের বিধবা পল্লীতে ৩০টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ১৮৫ জন বীরাঙ্গনা রয়েছেন এবং আরও ১৫ জনকে বীরাঙ্গনা খেতাব দেয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই পাক হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সোহাগপুর গ্রামের ১৮৭ জন বাসিন্দাকে হত্যা করে। ওই ঘটনায় বিধবা হন ওই গ্রামের ৫৭ জন নারী, ধর্ষণের শিকার হন ১৩ জন নারী। এ জন্য পরবর্তীতে গ্রামটির পরিচিতি হয় ‘বিধবাপল্লী’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে… পরবর্তী সংবাদ এখনও ভিসা হয়নি ২৩ হাজার ৮১৯ জন হজযাত্রীর

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads