ads

শনিবার , ১২ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৬৬
শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে শ্রীবরদীর সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের একটি ক্ষেত থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। ১২ আগস্ট শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে ঘটনাস্থলের পাশেই গর্ত করে হাতির মৃতদেহটি পুতে রাখা হয়।
বনবিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতি (নারী হাতি)। বয়স আনুমানিক ৩০/৩৫ বছর হবে। হাতিটি গর্ভবতী ছিলো। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও ৪ জন আহত হওয়ার নিকটবর্তী এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। ওইদিন বন্যহাতির একটি দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে এলাকার লোকজনের ঘরবাড়িতে হানা দিয়ে ধান-চাল খেয়ে সাবাড় করে। সেখানে একটি বস্তায় রাখা ইউরিয়া সারও বন্যহাতি খেয়ে ফেলে। এ থেকে বনবিভাগের কর্মকর্তাদের ধারণা, বন্যহাতিটি বিষয়ক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীর ভোগাই নদীর ১৩ স্থানে ভাঙ্গন, অর্ধশতাধিক গ্রাম… পরবর্তী সংবাদ নকলায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads