ads

শনিবার , ১২ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৪৩
নকলায় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘জোরের যুক্তি নয়, যুক্তির জোর চাই’ এই শ্লোগানকে ধারন করে ১২ আগস্ট শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি খ্যাতিমান বিতার্কিক ও সংগঠক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল উপস্থিত থেকে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, জেলা পরিষদের সদস্য ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের সিনিয়র শিক্ষক ছামিউল হক মুক্তা, সেকায়েপ কর্তৃক পরিচালিত পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী (ডিআরএইচ)’র নির্বাচিত তিনবার সেরা সংগঠক বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন ও কায়দা বালিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সংগঠক সাইদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিতর্ক বিষয়াবলীর উপরে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. বিরুপাক্ষ পাল। কর্মশালার আলোচনা শেষে উপজেলা প্রশাসনের সৌজন্যে প্রবাদপ্রতিম বিতর্কশিল্পী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল-এর হাতে সম্মাননা স্বরুপ শুভেচ্ছা স্মারক তোলে দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদী সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads