নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ফেন্সিডিলসহ যুবলীগ নেতাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। ১০ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নকলা উপজেলা যুব লীগের (জেলা কমিটি অনুমোদিত) একাংশের যুগ্ম-আহবায়ক ও নকলা পৌর শহরের ইশিবপুর মহল¬ার বাসিন্দা আজিজুল হক লাভলু (৪৫) এবং একই উপজেলার বাসিন্দা হাবীব রুবেল (৪৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, লাভলু ও রুবেল মোটরসাইকেলযোগে রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাসি এলাকা থেকে আসছিলেন। তাদের গতিবিধি সন্দেহ হলে, পুলিশ পানিহাতা চায়না মোড় এলাকায় ওই মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে। ওইসময় লাভলু ও রুবেলের কাছ থেকে ৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
























