ads

মঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ‘সততা স্টোর’ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৩১
ঝিনাইগাতীতে ‘সততা স্টোর’ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ছাত্র-ছাত্রীদের নীতিনৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতাবিহীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এজেডএম শরীফ হোসেন বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। তিনি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মো. আতিকুর রহমান তালুকদার, প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, শিক্ষার্থী ইশরাত জাহান মিতা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও এজেডএম শরীফ হোসেন বিদ্যালয়ের প্রায় ৬শতাধিক শিক্ষার্থীকে দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
সততা স্টোর উদ্বোধন শেষে প্রধান অতিথি এজেডএম শরীফ হোসেন ও ওসি বিপ্লব কুমার বিশ্বাম ওই বিক্রেতাবিহীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কলম ক্রয় করে ১২০জন শিক্ষার্থীকে উপহার প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ওপেন হাউস ডে অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads