ads

বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যু ঝুঁকি কমান’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা সাংবাদিকদের জানান, আগামী ৫ আগস্ট শনিবার জেলার ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ওই কার্যক্রম চলবে। কর্মসূচীতে জেলার ৫২টি ইউনিয়নের ১ হাজার, ৪শ’ ১৯ টি টিকা কেন্দ্রে ২ হাজার, ৮শ’৩৮ জন কর্মীর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৭শ’ ৮০ টি শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ, ৭৬ হাজার, ৯৯০ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করেছে স্বাস্থ্য বিভাগ।
মতবিনিময় সভায় জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোবারক হোসেনসহ সিভিল সার্জন অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে এক কৃষক ও গৃহবধূ খুনের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads