ads

বুধবার , ২ আগস্ট ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

খবর টি পড়েছেন : ১৬১
নকলায় পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে উপজেলার ছতরকোণা মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী ছতরকোনা গ্রামের মৃত মনতাজ আলীর মেয়ে মঞ্জুরা (১৪) ও রামেরকান্দি গ্রামের আশ্রাফ আলীর স্ত্রী মিনারা বেগম (৩৫) নামে এক মহিলা বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঞ্জুরার মা আকলিমা, বড় ভাই সোহেলের দেওয়া তথ্যমতে জানা যায়, মঙ্গলবার ছতরকোনা মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী পার্শ্ববর্তী ধুকুড়িয়া গ্রামের কাদিরের ছেলে আব্দুর রহিম মাদরাসায় সবার সামনে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় ২ আগস্ট বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মঞ্জুরা থাকার ঘরের পাশের কাঠাল গাছের ডালের সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে টালকী ইউনিয়নের রামেরকান্দি মোড়েরবাজারের নিকটে বাড়ীর পাশে পুকুর পাড়ে কুমড়া তুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই সন্তানের জননী মিনারা বেগম নিহত হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরবর্তী সংবাদ শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিকদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads